Department of Textile Engineering

News Details

নর্দান ইউনিভার্সিটিতে ম্যাটল্যাব প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিতে ম্যাটল্যাব প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জুলাই) এনইউবি টেক্সটাইল রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স ক্লাবের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এনইউবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলো হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হয়।


বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় ম্যাটল্যাবের মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।


সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. তানজীম হোসেন, ক্লাবের অ্যাডভাইজার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জি এম ফয়সাল, জ্যেষ্ঠ প্রভাষক মো. ইমরান আলী ও প্রভাষক মো. আবদুল্লাহ আল জামান।

ম্যাটল্যাব গবেষণা ও শিক্ষাখাতে ব্যবহৃত একটি জনপ্রিয় প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। এটির ব্যবহার তুলনামূলকভাবে সহজ হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী এর ৪০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছেন। একদম সাধারণ গাণিতিক হিসাব-নিকাশ থেকে শুরু করে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ও ডেটা রিপ্রেজেন্টেশনের কাজ দ্রুততার সঙ্গে ম্যাটল্যাবের সাহায্যে করা যায়। এ ছাড়াও বিভিন্ন রকম সিমুলেশন, ইমেজ প্রসেসিং এবং মেশিন লার্নিংসংক্রান্ত অনেক কাজই করা যায় ম্যাটল্যাবের মাধ্যমে।

 

https://www.somoynews.tv/news/2022-07-31/নর্দান-ইউনিভার্সিটিতে-ম্যাটল্যাব-প্রোগ্রামিং-কর্মশালা-অনুষ্ঠিত

 

Accreditation And Collaboration